বাসস
  ১৭ জুন ২০২৬, ১৭:১৭

সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

ছবি: বাসস

সাতক্ষীরা, ১৭ জুন,২০২৬(বাসস) :  প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পরিষদের উদোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসুচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন, প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক এমপি  হাবিবুল ইসলাম হাবিব।

প্রধান অতিথি এসময় তার বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নির্দেশনা বাস্তবায়নে সাতক্ষীরা জেলা পরিষদ জেলার বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ গাছের চারা রোপণ ও বিতরণের উদ্যোগ নিয়েছে। তিনি জেলার সর্বস্তরের মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। উপস্থিত সকলে এই সবুজ বিপ্লব সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এসএম মাহফুজুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আবুল হাসান হাদী, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, বিএনপি নেতা আব্দুর রউফ, কামরুল ইসলাম ফারুক, মাসুম বিল্লাহ শাহীন, সোহেল আহমেদ মানিক, জেলা তাতী দলের সভাপতি হাসান শাহারিয়ার রিপন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ আবু রায়হানসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।