বাসস
  ১৭ জুন ২০২৬, ১৭:০১

কেএমপিতে বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ

ছবি: বাসস

খুলনা, ১৭ জুন, ২০২৬ (বাসস) :প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ(কেএমপি)এর বয়রাস্থ পুলিশ লাইন্সে ফলজ ও বিভিন্ন  প্রজাতির ফুলগাছের চারা রোপণ করা হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে পুলিশ কমিশনার বৃক্ষরোপণ করেন। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, জলজ জীববৈচিত্র্য বৃদ্ধি ও পুকুরের প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

কর্মসূচিতে কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স ও অতিঃ দায়িত্বে ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), ডেপুটি পুলিশ কমিশনার (সদর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমানসহ বিভিন্ন পদমর্যাদা অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

কেএমপি’র পুলিশ লাইন্সকে সবুজায়ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ পর্যন্ত বিভিন্ন প্রজাতির মোট ৩২৬টি ফলজ ও বিভিন্ন প্রজাতির ফুলগাছের চারা রোপণ করা হয়েছে। পুলিশ সদস্যদের জন্য স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করতে কেএমপি’র এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।