বাসস
  ১৫ জুন ২০২৬, ১৭:৫১

উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত 

ঢাকা, ১৫ জুন, ২০২৬ (বাসস) : রাজধানীর উত্তরার পূর্ব আজমপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মো. ফজলুল করিম (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

পুলিশ জানায়, আজ সকালে আজমপুর এলাকায় বৃদ্ধ রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে সজোরো ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল জরুরী বিভাগে নিয়ে আসার পর  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।