বাসস
  ১৫ জুন ২০২৬, ১৭:১২

শেরপুরে ক্রীড়াবিদ ও শিক্ষার্থীদের ক্রীড়া ভাতা ও বৃত্তি প্রদান 

ছবি: বাসস

শেরপুর, ১৫ জুন, ২০২৬ (বাসস) : দেশের অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ক্রীড়াবিদ এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে জাতীয় ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ সোমবার দুপুরে শেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক জাতীয় ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। 

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে অসচ্ছল, অসুস্থ ও দুর্ঘটনায় আহত ২৩ জন ক্রীড়াবিদকে ৩০ হাজার টাকা করে ক্রীড়া ভাতা ও মাধ্যমিক স্কুল পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে ১২ হাজার টাকা করে এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৯ জন শিক্ষার্থীকে ২৪ হাজার টাকা করে ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.শাকিল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ জেলার সাবেক ও বর্তমান ক্রীড়াবিদ, খেলোয়াড় এবং বিভিন্ন স্কুল কলেজের কৃতি শিক্ষার্থীরা।