বাসস
  ১৫ জুন ২০২৬, ১৬:৪৫

ঝিনাইদহে অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

ছবি: বাসস

ঝিনাইদহ, ১৫ জুন, ২০২৬ (বাসস): জেলায় আজ ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় স্বামী পরিত্যক্তা, বিধবা ও অসহায় নারীদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে সদর উপজেলার সাগান্না ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান এসব সেলাই মেশিন বিতরণ করেন। 

এ সময় অন্যান্যের মধ্যে সাগান্না ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলার অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মীর রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বিভিন্ন গ্রামের ১৮ জন নারীর হাতে বিনামূল্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান জানান, উপকারভোগী নারীরা অধিকাংশই স্বামী পরিত্যক্তা, বিধবা ও অসচ্ছল। সেলাই মেশিন ব্যবহার করে তারা সাবলম্বী হতে পারবেন।