বাসস
  ১৫ জুন ২০২৬, ১৬:২৬

নাটোরে যাকাত তহবিলের চেক বিতরণ

ছবি: বাসস

নাটোর, ১৫ জুন ২০২৬ (বাসস): জেলায় আজ দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে সরকারি যাকাত তহবিলের চেক বিতরণ করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করেন নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন।

এ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াত ও ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. রিয়াজুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রিয়াজুল ইসলাম জানান, সরকারি যাকাত তহবিল থেকে ৩৯ ব্যক্তিকে মোট তিনলাখ ৩৩ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বিত্তবানদের উচিত সরকারি যাকাত তহবিলে যাকাত প্রদান করা। এ তহবিলের মাধ্যমে হতদরিদ্র ব্যক্তিরা উপকৃত হন।