বাসস
  ১৫ জুন ২০২৬, ১৪:৩৮

কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। ছবি: বাসস

রাঙ্গামাটি, ১৫ জুন, ২০২৬ (বাসস) : জেলার কাপ্তাইয়ে হালদা নদীর প্রাকৃতিক প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ২য় পর্যায়ের আওতায় মৎস্যজীবীদের নিয়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয় এ সভার আয়োজন করে। 

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।

সভায় প্রধান অতিথি বলেন, মৎস্য সম্পদ দেশের রাষ্ট্রীয় সম্পদ। এ সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

তিনি বলেন, মৎস্য ধরা বন্ধকালীন সময়ে সরকার সকল মৎস্যজীবীদের তিনমাস খাদ্য শষ্য প্রদানসহ নানা ধরনের সহায়তা প্রদান করছে। তিনি মাছ ধরা বন্ধকালীন সময়ে কাপ্তাই লেক এবং কর্ণফুলি নদী হতে মাছ ধরা হতে কর্ণফুলী নদীর সকল মৎস্যজীবীদের বিরত থাকার আহ্বান জানান।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মো. এরশাদ বিন শহীদ প্রমুখ।

সভায় হ্রদে কারেন্ট জাল ব্যবহার বন্ধে জেলে এবং মৎস্য ব্যবসায়ীদের সচেতন থাকার আহ্বান জানানো হয়।