শিরোনাম

নেত্রকোণা, ১৪ জুন, ২০২৬, (বাসস): জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকার, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং জেলার ১০টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ।
এছাড়া সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজকের সভায় গত ১০ মে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি বিস্তারিতভাবে উত্থাপন ও পর্যালোচনা করা হয়।
সভায় উপস্থিত সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সদ্য সমাপ্ত পবিত্র ঈদুল আযহা নির্বিঘেœ সম্পন্ন করাসহ জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন এবং একইসঙ্গে জনস্বার্থে আরও কার্যকর ও গতিশীল উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে সরকারি-বেসরকারি সকল বিভাগ, আইন প্রয়োগকারী সংস্থা এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলকে সমন্বিত ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।