শিরোনাম

জয়পুরহাট, ১৪ জুন, ২০২৬, (বাসস): জেলায় অর্থনৈতিক শুমারি-২০২৪ এর চূড়ান্ত ফলাফল বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার সভাপতিত্বে আয়োজিত এ সেমিনারে অর্থনৈতিক শুমারি- ২০২৪ এর চূড়ান্ত ফলাফল তুলে ধরে জেলা পরিসংখ্যান কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক আতাউর রহমান একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
পরে অর্থনৈতিক শুমারির গুরুত্ব ও প্রয়োজনীয়তার ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন-জয়পুরহাট সরকারি কলেজের সহকারী অধ্যাপক উত্তম কুমার পাল।
এ সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সিভিল সার্জন ডা. আল মামুনসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।