বাসস
  ১৪ জুন ২০২৬, ১৩:৪৮

খুলনায় বিশেষ অভিযানে গ্রেফতার ২১

প্রতীকী ছবি

খুলনা, ১৪ জুন ২০২৬ (বাসস): অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার সন্ধ্যা থেকে আজ রোববার সকাল ১০টা পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে খুলনার বিভিন্ন থানা থেকে আরও ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ  (কেএমপি) এ তথ্য জানিয়েছে। 

এর মধ্যে খুলনা থানা পুলিশ ৬ জন, সোনাডাঙ্গা মডেল থানা ৫ জন, লবণচরা থানা ৩ জন, হরিণটানা ১ জন, খালিশপুর থানা ২ জন, দৌলতপুর থানা ১জন, আড়ংঘাটা ১ জন, খানজাহান আলী থানা ১ জন এবং গোয়েন্দা বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বাসসকে বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।