বাসস
  ১৩ জুন ২০২৬, ১৩:৩৭

পটুয়াখালীতে ‘জিয়া স্মৃতি বইমেলা’র উদ্বোধন

আজ সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বইমেলার উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। ছবি: বাসস

পটুয়াখালী, ১৩ জুন, ২০২৬ (বাসস) : বিএনপি’র প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে আজ ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর উদ্বোধন করা হয়েছে।

‘জিয়া স্মৃতি পাঠাগার’ ও পটুয়াখালী জেলা বিএনপি’র যৌথ উদ্যোগে শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত বইমেলার উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির, জেলা বিএনপি নেতা জিয়াউল হক ফারুক, মিজানুর রহমান এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি পাঠাভ্যাস বৃদ্ধির লক্ষে এই বইমেলার আয়োজন করা হয়েছে।

বইমেলায় বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের স্টলে ইতিহাস, সাহিত্য, গবেষণা ও সমসাময়িক বিষয়ভিত্তিক বই প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থা রাখা হয়েছে।