শিরোনাম

বাগেরহাট, ১৩ জুন, ২০২৬ (বাসস) : জেলার সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে গতকাল মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ‘ওদের হাসি’ পরিবার।
গতকাল শুক্রবার দুপুরে সরকারি শিশু পরিবার (বালিকা)-এর শিশুদের নিয়ে এই আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ‘ওদের হাসি’ ফাউন্ডেশনের শামিম মুন্সি, গাজী রিয়াজুল ইসলাম, মোহাম্মদ আজিজুল ইসলাম, ইমন শেখ, আব্দুল্লাহ সরদার, পায়েল, শাওন প্রমুখ।
আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেয়া এবং তাদের পাশে থাকার বার্তা দিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় ফাউন্ডেশনের সদস্যরা শিশুদের সঙ্গে সময় কাটান এবং তাদের খোঁজ খবর নেন।
বাগেরহাট সরকারি শিশু পরিবার (বালিকা)-এর উপতত্ত্বাবধায়ক সৈয়দ রওনাকুল ইসলাম বাসস’কে বলেন, ‘ওদের হাসি’ পরিবার খুবই সুন্দর একটা উদ্যোগ নিয়েছে।