শিরোনাম

রংপুর, ১১ জুন, ২০২৬ (বাসস) : রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে গত মে মাসের অপরাধ পর্যালোচনা সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সভায় রেঞ্জের ৮ জেলার মে মাসের অপরাধ পরিসংখ্যান উপস্থাপন করা হয় এবং বিভিন্ন জেলা ও ইউনিটের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় মাদক, অনলাইন জুয়া, ধর্ষণসহ বিভিন্ন অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা ও ইউনিট পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন ডিআইজি।
সভায় রেঞ্জাধীন বিভিন্ন জেলা ও ইউনিট থেকে আগত অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার এবং হাইওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।