বাসস
  ০৯ জুন ২০২৬, ১৯:১৯

মুন্সীগঞ্জে সমসাময়িক বিষয়ে ইমামদের করণীয় শীর্ষক সভা

ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ৯ জুন, ২০২৬, (বাসস) : ডেঙ্গু প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ সমসাময়িক বিষয়ে ইমামদের করণীয় বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার মুন্সীগঞ্জ সদর উপজেলা আধুনিক মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে জেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান ও ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. সাহাবুদ্দিন।

সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। জনসচেতনতায় জুম্মায় খতবার সময় ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আলোচনা করার জন্য আহ্বান জানানো হয়।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইমামদের ভূমিকা অপরিসীম বলে বক্তারা অভিমত প্রকাশ করেন। সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন মসজিদের ইমামগণ অংশগ্রহণ করেন।