বাসস
  ০৯ জুন ২০২৬, ১৯:০৭

মুন্সীগঞ্জে ৮ কোটি টাকায় আধুনিক পশু জবাইখানা নির্মাণ

ছবি: বাসস

মুন্সীগঞ্জ, ৯ জুন, ২০২৬, (বাসস) : পৌরসভার মুন্সীরহাট এলাকায় ৮ কোটি টাকা ব্যয়ে আধুনিক পশু জবাইখানার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সীরহাটে নবনির্মিত আধুনিক পশু জবাইখানার উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। 

এ সময় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পৌরসভার প্রশাসক ও স্থা নীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী মাহবুব।

এ সময় আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক এ কে এম এরাদত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এম এ জলিল, মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহম্মেদ।

মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৮ কোটি টাকা ব্যয়ে আধুনিক কসাইখানা নির্মাণ করা হয়। 

এই কসাইখানার মাধ্যমে স্বাস্থ্যসম্মত উপায়ে পশু জবাই, মাংসের মান নিযন্ত্রণ এবং আধুনিক বর্জ্য ব্যবস্থা পনা নিশ্চিত করা হবে।

পরিবেশ সংরক্ষণে আধুনিক কসাইখানা গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে। এখান থেকে বায়োগ্যাস প্লান্ট হবে। পশু জবাই থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল কাজ আধুনিক স্বংক্রিয় পদ্ধতিতে সম্পন্ন হবে।