শিরোনাম

পটুয়াখালী, ৯ জুন, ২০২৬ (বাসস) : জেলায় কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার সম্প্রসারণে কৃষকদের আরও দক্ষ ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় জেলার রাঙ্গাবালী উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়ন এবং প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এ পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র মনিটরিং অফিসার পার্টনার প্রোগ্রাম, বরিশাল অঞ্চল মো. রিয়াজউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তব কর্মকর্তা অজিত দেবনাথ, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল পাশা, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান টিটু প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শতাধিক কৃষক ও কৃষানীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও আয় উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।