শিরোনাম

খুলনা, ৯ জুন, ২০২৬ (বাসস) : খুলনা মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।
এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সন্ধ্যা থেকে আজ মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন অপরাধে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারদের মধ্যে খুলনা থানায় ৭ জন, সোনাডাঙ্গা মডেল থানায় ৯ জন, লবণচরা থানায় ৪ জন, হরিণটানা থানায় ২ জন, খালিশপুর থানায় ৪ জন, দৌলতপুর থানায় ২ জন, আড়ংঘাটা থানায় ২ জন, খানজাহান আলী থানায় ২ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় তাদের কাছ ইয়াবা এবং গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বাসস’কে বলেন, মেট্রোপলিটন পুলিশ কর্তৃক মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সকল প্রকার অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।