বাসস
  ০৯ জুন ২০২৬, ১১:১৩

গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতীকী ছবি

গাইবান্ধা, ৯ জুন, ২০২৬ (বাসস) : গাইবান্ধার ২ নম্বর রেল গেট এলাকায় গতকাল সোমবার রাতে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবকের নাম শিহাবুল ইসলাম (২৩), বাবা আবু বকর সিদ্দিকী, গ্রাম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শীতলপুর গ্রাম।

পুলিশ জানায়, শিহাবুল ‘পদ্মরাগ’ নামের গাইবান্ধাগামী একটি লোকাল ট্রেনের দরজার হাতল ধরে ভ্রমণ করছিলেন। ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে তিনি রেললাইনে পড়ে মার যান। 

খবর পেয়ে বোনরপাড়া সরকারি রেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। 

ওসি আরও জানান, নিহতের নিকটাত্মীয়দের কাছে মরদেহ হস্তান্তরের ব্যবস্থা নেয়া হয়েছে।