বাসস
  ০৮ জুন ২০২৬, ১৯:৫০

কোটচাঁদপুরে শিক্ষার্থীদের মাঝে আম বিতরণ

ছবি : বাসস

ঝিনাইদহ, ৮ জুন, ২০২৬ (বাসস)  জেলার কোটচাঁদপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আম বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসবমুখর পরিবেশে আম বিতরণ করা হয়।

আজ সোমবার সকালে বিদ্যালয় চত্বরে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আম বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি দীপা রানী সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান এবং সহকারী প্রধান শিক্ষক এমদাদুল হক।

এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বিদ্যালয় প্রাঙ্গণে থাকা আম বাগান থেকে ফল সংগ্রহ করে তা প্রতিবছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। এ বছর প্রায় ৮০০ শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার পিস আম বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার দীপা রা