শিরোনাম

লালমনিরহাট, ৮ জুন, ২০২৬ (বাসস) : বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৬ উপলক্ষে লালমনিরহাটে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা তামাকের ক্ষতিকর প্রভাব, জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব এবং তামাক নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে একটি সুস্থ, নিরাপদ ও তামাকমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদুল হক প্রধান।
এতে জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. কাওছার আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা অংশ নেন।
সভায় তামাকের ব্যবহার নিরুৎসাহিত করা, তরুণ প্রজন্মকে থেকে তামাক থেকে দূরে রাখা এবং তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।