বাসস
  ০৮ জুন ২০২৬, ১২:৪০

রাঙ্গামাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ২১ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রতীকী ছবি

রাঙ্গামাটি,৮ জুন, ২০২৬ (বাসস) : জেলা শহরের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের তিন নেতাসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করেছে কোতয়ালি থানা পুলিশ।

রাঙ্গামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর নির্দেশনায় কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের বেশ কয়েকটি টিম গতকাল রোববার রাতে শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগসহ তাদের অন্যান্য সহযোগী সংগঠনের মোট ২১ জনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাদের মধ্যে রয়েছেন রাঙ্গামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বাবু ত্রিপুরা এবং ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নরেশ মজুমদারসহ মোট ২১ জন। স্বাভাবিক রাখতে শহরে পুলিশের নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে রাঙ্গামাটি শহরে রোববার রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা  হয়েছে। অভিযানে ডেভিল হান্ট, জুয়া, কিশোর গ্যাং ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে মোট ২১ জনকে গ্রেপ্তার

রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীন বাসস’কে বলেন, ‘পুলিশ সুপারের নির্দেশনায় শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে মাদকসেবী, জুয়াড়ী, কিশোর গ্যাং সদস্য এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ণ্ডে জড়িত ব্যক্তিরাও রয়েছেন। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি আরো জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর তৎপরতা বৃদ্ধি পাওয়ার পাশাপাশি শহরের কয়েকটি এলাকায় দলীয় স্লোগান ও দেয়াল লিখনের ঘটনাও ঘটেছে। এসব বিষয় নজরদারিতে রেখে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলে জানা গেছে।