শিরোনাম

বাগেরহাট, ৮ জুন, ২০২৬ (বাসস) : জেলার মোল্লাহাট উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে বাসের চাপায় আমেনা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার দেড় বোয়ালিয়া এলাকার রহিমা ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ইজিবাইক মহাসড়ক দিয়ে চলাচলের সময় ঢাকাগামী দ্রুতগতির বলেশ্বর পরিবহন বাসটিকে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা যাত্রী আমেনা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয়ার উদ্যোগ নিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
নিহত আমেনা বেগম উপজেলার মোল্লারকুল গ্রামের মৃত দাউদ মোল্লার স্ত্রী।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘœ সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার আজ সকালে বাসস’কে জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।