শিরোনাম

নেত্রকোণা, ৭ জুন, ২০২৬ (বাসস): জেলারj কলমাকান্দা সীমান্ত এলাকা থেকে ৫০ বোতল ভারতীয় মদসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী, পিএসসি আজ সকালে বাসসকে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত যুবক মো. রনি মিয়া (২০) নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার গারমপাড়া গ্রামের মজিবর মিয়ার পুত্র।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজ ভোর আনুমানিক সাড়ে ৫টায় ব্যাটালিয়নের অধীন বরুয়াকোনা বিওপির ৮ সদস্যের একটি বিশেষ টহল দল কলমাকান্দা উপজেলার ৮নং রংছাতি ইউনিয়নের গুচ্ছ গ্রাম এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান স্থলটি সীমান্ত পিলার ১১৮০/৫-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত।
অভিযানকালে বিজিবি টহল দল রনি মিয়াকে আটক করে এবং তার কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী জানান, রনি মিয়াকে মাদকসহ কলমাকান্দা থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।