শিরোনাম

, ৭ জুন ২০২৬ (বাসস): মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানে গতকাল শনিবার (৬ জুন) সন্ধ্যা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন অপরাধে মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে, খুলনা সদর থানায় ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানায় ৫ জন, লবণচরা থানায় ১ জন, হরিণটানা থানায় ৬ জন, খালিশপুর থানায় ৪ জন, দৌলতপুর থানায় ২ জন, আড়ংঘাটা থানায় ৭ জন এবং খানজাহান আলী থানায় ৫ জনকে গ্রেফতার করা হয়।
এই অভিযানে সন্ত্রাসী পলাশ গ্রুপের চিংড়ি বাবুর সহযোগী এবং খুলনা সদর থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলার আসামি কাজী রাফসান মাহমুদ পার্থ (৩০) কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বাসসকে বলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব রকম অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান চালিয়ে যাবে।