শিরোনাম

রাঙামাটি, ৬ জুন ২০২৬ (বাসস): ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক শোভাযাত্রা ও সভা আজ সকালে জেলার কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে।কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে উপজেলা প্রশাসন এবং চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান হাসপাতালের সার্বিক সহযোগিতায় এর আয়োজন করা হয়।
‘রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’, এই প্রতিপাদ্য নিয়ে শোভাযাত্রাটি হাসপাতাল চত্বর থেকে শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শেষ হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা বরুণ কান্তি চাকমা এবং চন্দ্রঘোনা খ্রিশ্চিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম-এর প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা প্রমুখ। হাসপাতালের মেডিক্যাল অফিসার, স্টাফ এবং এনজিও কর্মীরা এ শোভাযাত্রায় অংশ নেন।