শিরোনাম

জামালপুর, ৬ জুন ২০২৬ (বাসস): জেলার দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশনে একটি দ্রুতগামী ইন্টারসিটি ট্রেনের নিচে চাপা পড়ে পোশাক শিল্প শ্রমিক এক যুবক নিহত হয়েছেন।
নিহতের নাম মনোয়ার হোসেন (২৭)। তিনি জেলার দেওয়ানগঞ্জ উপজেলার গামারিয়া গ্রামের মো. দুদু মিয়ার পুত্র।
জামালপুর রেলওয়ে পুলিশ জানায়, মনোয়ার ঢাকা অভিমুখী চলন্ত ব্রহ্মপুত্র ইন্টারসিটি ট্রেনে ওঠার সময় ঘুমিয়ে পড়ে এবং ট্রেনের চাকার নিচে চাপা পড়ে।
জামালপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের মরদেহ রেলওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।