বাসস
  ০৬ জুন ২০২৬, ১৩:৪০

নাটোরে স্কাউটসের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত

শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা শাহীন। ছবি: বাসস

নাটোর, ৬ জুন, ২০২৬ (বাসস) : নাটোরে জেলা স্কাউটস্ এর মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটস্ এর সভাপতি আসমা শাহীন।

এতে বক্তব্য দেন, জেলা স্কাউটস্ কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জান্নাতআরা ফেরদৌস, জেলা স্কাউটস সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন, স্কাউটস্ এর রাজশাহী অঞ্চলের সহসভাপতি সঞ্জীব কুমার সরকার প্রমুখ।

ওয়ার্কশপে আগামী এক বছরের জন্যে নাটোর জেলা এবং উপজেলাসমূহের স্কাউটস্ এর কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রণীত পরিকল্পনা বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা করা হয়। সাংগঠনিক, কর্মসূচি, সমাজ উন্নয়ন এবং সম্ভাব্য আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন, আগামী বাজেটের অর্থসংস্থানের কৌশল ও প্রশিক্ষণ বিষয়ে পরিকল্পনা প্রণয়ন করা হয়। 

এছাড়া শাপলা কাব এওয়ার্ড এবং স্কাউটস্ পিএস এওয়ার্ড অর্জনের পরিধি বৃদ্ধির কৌশল সম্পর্কে আলোচনা করা হয়।