শিরোনাম

বগুড়া, ২ জুন, ২০২৬ (বাসস) : জেলা শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় আজ অসহায়, গরিব ও দুস্থদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বগুড়া জেলা জিয়া পরিষদ এই খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার দুপুরে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দঃুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার তুলে দেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা।
খাদ্য বিতরণকালে জেলা জিয়া পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় সাতমাথা ও এর আশপাশের এলাকার বিপুলসংখ্যক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।