শিরোনাম

চট্টগ্রাম, ২ জুন, ২০২৬ (বাসস) : নগরীর হালিশহর এলাকার এক বস্তিতে আগুনে পুড়ে গেছে অন্তত ১২টি বসতঘর।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হালিশহরের আই ব্লকের ৪ নম্বর লেইনে আগুনের সূত্রপাত হয়। বাসাবাড়ির লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বলেন, সকাল ১০টার দিকে আগুনের খবর আসে। এরপর ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল সাড়ে ৯ টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনে ১০ থেকে ১২টি বসতঘর পুড়ে গেছে। বাসাগুলোর প্রায় সব মালামাল পুড়ে গেছে।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলমগীর বলেন, আগুনে প্রায় ১২ টি বাসাবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ, মালামাল উদ্ধার ও অগ্নিকা-ের সূত্রপাতের বিষয়ে তদন্ত সাপেক্ষে বলা যাবে।