শিরোনাম

ভোলা, ১ জুন, ২০২৬ (বাসস): শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার দুপুরে ভোলা জেলা যুবদলের আয়োজনে শহরের মহাজনপট্টি বড় জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।
প্রধান অতিথি বলেন, জিয়াউর রহমান ছিলেন দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। দেশের মানুষের কল্যাণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে বিলিয়ে দিয়েছেন।
তিনি বলেন, তার সততা ও নিষ্ঠা আমাদের দলের প্রত্যেক নেতাকর্মীর জন্য আদর্শ হয়ে থাকবে। আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং তার আদর্শ ধারণ করে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, ভোলা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, জেলা বিএনপির অন্যতম সদস্য জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক ভিপি ইয়ারুল আলম লিটন, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভির তালুকদার, থানা যুবদলের আহ্বায়ক আবদুল লতিফ টিটুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।