শিরোনাম

লালমনিরহাট, ১ জুন, ২০২৬, (বাসস): জেলার হাতীবান্ধা উপজেলায় ৮টি ধর্মীয় প্রতিষ্ঠান এবং ১৫ জন অসুস্থ ও দরিদ্র ব্যক্তির মাঝে সরকারি আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
আজ সোমবার বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক প্রদান করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান।
অনুষ্ঠানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় উপজেলার ৮টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য প্রতিটিকে ৩ লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।
এছাড়া ১৫ জন অসুস্থ ও অসচ্ছল ব্যক্তির মাঝে ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র, উপজেলা বিএনপির আহ্বায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজিব প্রধান বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।