বাসস
  ০৫ মে ২০২৬, ১২:২০

পীরগাছা থানার কল্যানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আটক

প্রতীকী ছবি

রংপুর, ৫ মে, ২০২৬ (বাসস) : রংপুরের পীর গাছা থানার ১নং কল্যানী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান নুর আলমকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থান পুলিশ। আজ ভোরে মাহিগঞ্জ থেকে তাকে আটক করা হয়েছে।

মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম বাসস’কে জানিয়েছেন, একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত হিসেবে তাকে আটক করা হয়েছে। এসব মামলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনাকে কেন্দ্র করে দায়ের করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর রাতে রংপুর নগরীর মাহিগঞ্জ থানাধীন নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। এরআগে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছিল।

ওসি মাইদুল ইসলাম আরও জানান, নুর আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা চলমান রয়েছে এবং তাকে আইনের আওতায় আনতে এই অভিযান পরিচালিত হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আজ আদালতে সোপর্দ করা হবে।

পুলিশের দাবি, আসামিকে গ্রেপ্তারের মাধ্যমে চলমান মামলাগুলোর তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে এবং সংশ্লিষ্ট ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে সহায়ক ভূমিকা রাখবে।