বাসস
  ০৪ মে ২০২৬, ১৫:৪৪

বোয়ালখালীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

চট্টগ্রাম (দক্ষিণ), মে ৪, ২০২৬ (বাসস): চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মাইশা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি শেখ পাড়ার মো. বাবুলের মেয়ে। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জোটপুকুর পাড় শেখ পাড়ায় এ ঘটনা ঘটেছে।

মাইশার চাচা মো. রাসেল জানান, বাড়ির দক্ষিণ পাশের পুকুরে তিনি গোসল করতে যাওয়ার সময় মাইশাও সঙ্গে যায়। গোসল শেষে তিনি বাড়িতে ফিরেন আসেন। কিন্তু মাইশাকে তিনি খেয়াল করেননি। পরে তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরে পাওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা বলেন, দুপুর পৌনে ১২টার দিকে মাইশা নামের এক শিশুকে স্বজনরা নিয়ে আসে। চেক আপ করে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়েছে।