শিরোনাম

গোপালগঞ্জ, ৪ মে, ২০২৬ (বাসস) : জেলায় বাসচাপায় ঝন্টু মোল্যা (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ভ্যানচালক গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর চরপাড়া গ্রামের আকুব্বর মোল্যার ছেলে। ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনউজ্জামান দুর্ঘটনার বিষয়টি বাসস’কে নিশ্চিত
করেছেন।
তিনি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারি চালিত ইজিবাইক ও একটি ভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানচালক ঝন্টু মোল্যা ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় বাসটিকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।