শিরোনাম

টাঙ্গাইল, ৪ মে, ২০২৬ (বাসস) : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন।
সোমবার ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ বাসস’কে জানান, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের উপরে অপর একটি পিকআপ ভ্যান অতিক্রমের সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২জন নিহত এবং ২জন আহত হয়। নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।