শিরোনাম

জয়পুরহাট, ৩ মে, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেলা শাখার ৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
গতকাল শনিবার রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক এই কমিটি অনুমোদন দেওয়া হয়। জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটি অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে একেএম গোলাম মাহফুজ শুভকে সভাপতি এবং কেএম শাকিল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আংশিক কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে পিয়াস আহমেদ পৃথিবী, সহ-সভাপতি পদে রেজাউল করিম রেজা ও হারুনুর রশিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে হাসানুল বান্না হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক পদে রিপন হোসাইন ও ছহরাফ ইসলাম ইমন , সাংগঠনিক সম্পাদক পদে নাঈম ইসলাম। এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে আংশিক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি হিসিবে গঠন করবে বলে কেন্দ্রীয় সংসদের নির্দেশে উল্লেখ করা হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর স্থানীয় ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা জয়পুরহাটে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নতুন বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবেন।