বাসস
  ১৮ মার্চ ২০২৬, ১৩:৫০

নাটোরে শিক্ষার্থীদের ইফতার ও পুনর্মিলনী 

ছবি: বাসস

নাটোর, ১৮ মার্চ, ২০২৬ (বাসস) : নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের গ্রান্ড ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় দেড় হাজার সাবেক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তারা বলেন, সূবর্ণ জয়ন্তির পথ পরিক্রমায় নাটোরের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান নারী শিক্ষার বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। এ্যালামনাই এসোসিয়েশনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবেন। এই ঐক্য সখ্যতার পাশাপাশি শিক্ষার উন্নয়ন তথা সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. ইফতেখায়ের আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. রাশেদুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাসমিন আহম্মেদ, জেলা রোভারের সহকারী কমিশনার ফারাজী আহম্মদ রফিক বাবন, এ্যালামনাই এসোসিয়েশনের সংগঠক সিনথিয়া খন্দকার ও মুনতাহা রাদিতা প্রমুখ।