বাসস
  ১৮ মার্চ ২০২৬, ১২:৪৪

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা

ছবি: বাসস

সিরাজগঞ্জ, ১৮ মাচর্, ২০২৬ ( বাসস) : জেলার বেলকুচিতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ভ্রাম্যমাণ আদালত লালমনিরহাটগামী অপরুপা বাসের সুপারভাইজারকে ৫ হাজার ও পিংকি বাসের সুপারভাইজারকে ২ হাজার টাকা জরিমানা করেছে। আজ ভোর ৬টায় দিকে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ডে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

এ সময় মুকুন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক জাহিদুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বাসস’কে বলেন, ঈদে ঘরমুখো মানুষদের কাছ থেকে বাসে অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন সংবাদের ভিত্তিতে অপরুপা ও পিংকি বাসের সুপারভাইজারকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে। যাত্রীদের কাছ থেকে নেয়া অতিরিক্ত টাকা ফেরত দেয়া হয়েছে। সুপারভাইজারদের সর্তক করা হয়েছে। বাসে দৃশ্যমানস্থানে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শনের নির্দেশনা দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।