শিরোনাম

গোপালগঞ্জ, ১৭ মার্চ, ২০২৬ (বাসস) : গোপালগঞ্জে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মহিমা খানম (৭) নামে এক কন্যা শিশু নিহত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর গোপীনাথপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মহিমা খানম আশ্রয়ণ প্রকল্পের সুমন মিয়ার মেয়ে।
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. মাসুদ খান বাসসকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, উত্তর গোপীনাথপুর এলাকায় একটি দ্রুতগামী বাস পেছন দিক থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে রাস্তা পার হতে থাকা শিশু মহিমাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মহিমা খানমের মৃত্যু হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।