শিরোনাম

মেহেরপুর, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির সভায় সভাপতিত্ব করেন।
সভায় মেহেরপুর জেলায় প্রতি কেজি গরুর মাংস ৭০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার টাকা নির্ধারণ করা হয়। এছাড়াও মাছ, মাংস, সবজি, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় রাখতে নির্দেশ দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিভিল সার্জন আবু সাইদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, মুজিব নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক মামুন হোসেন, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম, ক্যাবের সভাপতি রফিকুল আলম, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শামিমুল ইসলাম, বড় বাজার ব্যবসায়ী সমিতির সদস্য শাহিনুল ইসলাম, মাংস ব্যবসায়ী মো. শাওন, বারাদি বাজার ব্যবসায়ীর সভাপতি সালেক হীন প্রমুখ।