বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৪
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০২

নড়াইল আইনজীবী সমিতির সভাপতি আজিবুর, রাজু সাধারণ সম্পাদক

নড়াইল আইনজীবী সমিতির নব নির্বচিত সভাপতি ও সাধারণ সম্পাদক । ছবি: বাসস

নড়াইল, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : নড়াইল আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ সভাপতি ও অ্যাডভোকেট ইসরাফিল খবির রাজু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শেখ নুর মোহাম্মদ এ ফলাফল ঘোষণা করেন।

অ্যাডভোকেট মো. আজিবুর রহমান আজিজ ৭৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট মো. তারিকুজ্জামান লিটু পেয়েছেন ৬৯ ভোট। অ্যাডভোকেট মো. ইসরাফিল খবির রাজু ৫১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন পেয়েছেন ৪৮ ভোট। 

কার্যনির্বাহী কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম টিটু, সহ-সম্পাদক অ্যাডভোকেট মো. ওয়াহিদুজ্জামান জুলু, গ্রন্থাগার সম্পাদক মো. ইমরুল হাসান সনেট এবং আইন ও সমাজকল্যাণ সম্পাদক লাভলী আক্তার। গ্রন্থাগার সম্পাদক এবং আইন ও সমাজকল্যাণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এছাড়াও, অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট কাজী জিয়াউর রহমান, এসএম ইকবাল হোসেন, মো. শিমুল ফকির, সাহাজিয়া শারমিন মুন্নী এবং মিস মিলেনা খানম ওরফে মিলি সিদ্দিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সকাল ১০টা থেকে বিকাল ৩.৩০টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে মোট ১৬০ জন ভোটারের মধ্যে ১৪৯ জন ভোট দিয়েছেন।