বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৫

সুনামগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা 

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা। ছবি: বাসস

সুনামগঞ্জ, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস):জেলায় আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা  অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে আজ  রোববার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

আলোচনায় অংশগ্রহণ করেন  ,পুলিশ সুপার আবুল বাশার মোহাম্মদ জাকির হোসেন,

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল জাকারিয়া কাদির, সিভিল সার্জন জসিম উদ্দিন, রেডক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি  ও পাবলিক  প্রসিকিউটর (পিপি) মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বারের আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হক, জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমেদ, এ্যাড. শেরনুর আলী, জুনাব আলী, মোহাম্মদ আব্দুল্লাহ, ব্যারিস্টার আনোয়ার হোসেন,

আরও অংশগ্রহণ করেন জেলা সমাজ সেবা কর্মকর্তা সুচিত্রা রায়, শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র  বর্মন, সাংবাদিক বুরহান উদ্দিন, মুহাম্মদ আমিনুল হক সহ উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এ সময় বক্তারা জেলায় ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও ভোটারদের স্বত:স্ফূর্ত অংশ গ্রহনে সকলের সহযোগিতা প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন সুষ্ঠ নির্বাচন পরিচালনা করতে সর্বদা প্রস্তুত রয়েছে বলে জানান জেলা প্রশাসক।