বাসস
  ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৫
আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৩

দুপচাঁচিয়ায় জামায়াতের পক্ষে নারী পথসভা অনুষ্ঠিত

বগুড়া, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে নারী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল বুধবার বিকেলে জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয় থেকে পদযাত্রাটি শুরু হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৩ আসনে দাঁড়িপাল্লা প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি পারুল আখতার, মহিলা কর্ম পরিষদের নেত্রী নার্গিস সুলতানা, খালেদা আখতার, মোহাতাব আরা, মুনজিলা, মোরশেদা, জেলা নেত্রী নাদীরা সুলতানা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মুন্নিজান হলের ভিপি সাদিয়া জাহানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পদযাত্রায় অংশ নেওয়া নারীরা বিভিন্ন স্লোগান ও প্ল্যাকার্ডের মাধ্যমে দাঁড়িপাল্লা মার্কার পক্ষে সমর্থন জানান।