শিরোনাম

মাগুরা, ৮ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): মাগুরায় সড়ক দুর্ঘটনায় মো. সায়েম উদ্দিন (৫৬) নামে সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
তিনি মাগুরা সদর উপজেলার ১১ নম্বর গোপালগ্রাম ইউনিয়নের পরিষদের সাবেক সদস্য ছিলেন। বাহারবাগ গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
রোববার রাতে উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া মন্ডলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সায়েম উদ্দিন মোটরসাইকেলে করে যাতায়াতের সময় পথে হঠাৎ একটি কুকুরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তথ্য নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।