বাসস
  ১০ মে ২০২৬, ১০:২৩

রাজবাড়ীতে ৫ কিলোমিটার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

ছবি : বাসস

রাজবাড়ী, ১০ মে, ২০২৬, (বাসস) : রাজবাড়ীতে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার বিকেলে জেলার কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের কুমোর গাড়া বিল থেকে গড়াই টিকরী হয়ে বেতবাড়ীয়া অভিমুখী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।

এ সময় উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, বিএনপি নেতা আইনুল হাবীব ও মাছবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শরিফুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খালটি পুনঃখনন হলে এলাকায় মাছের চাষ বাড়বে। জলাবদ্ধতা কমবে। কৃষ কে পাট জাগ দিতে পানির কষ্ট পোহাতে হবে না। এলাকার কৃষি সম্প্রসারণ সমৃদ্ধ হবে।

এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৫ কিলোমিটার খাল পুনঃখনন করা হবে। যা এলাকার জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং সেচ সুবিধা সম্প্রসারণে ইতিবাচক প্রভাব রাখবে বলে আশা প্রকাশ করেন।