বাসস
  ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৫

নওগাঁয় বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদের গুণীজন সংবর্ধনা প্রদান

ছবি : বাসস

নওগাঁ, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় ‘মাদার অব ডেমোক্রেসি’ বেগম খালেদা জিয়া গণঅধিকার গণতন্ত্র পরিষদের উদ্যোগে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সংগঠনের নওগাঁ জেলা শাখার উদ্যোগে আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত এ সম্বর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

 ‘মাদার অব ডেমোক্রেসি’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক এম এ মজনু মিয়া এ গুণীজন-সম্বর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন।

সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য দেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক এম এ সাইফুল ইসলাম, আইন বিষয়ক উপদেষ্টা মো. সাইফুল ইসলাম, নওগাঁ জেলা শাখার সদস্য সচিব ইব্রাহিম খলিল, সিনিয়র যুগ্ন-আহবায়ক মোস্তাফিজুর রহমান ফিরোজ, যুগ্ন-আহবায়ক নজরুল ইসলাম মাষ্টারসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

বক্তারা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের কথা স্মরণ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাঁর জীবনের দীর্ঘ সময় উৎসর্গ করেছেন। তাঁর অবদান অপরিসীম। আজকের এই গুণীজন সংবর্ধনা তাঁর প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।

পরে বিভিন্ন পেশার ব্যক্তিদের স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সংবর্ধনা প্রদান করা হয়।