শিরোনাম
লালমনিরহাট, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : মাটি ও মানুষের নেতা-কথায় নয়, কাজে তারই প্রমাণ রাখলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।
জেলার সদর উপজেলার তিস্তা পাড়ের প্রত্যন্ত পল্লীতে হাঁটতে হাঁটতে আজ তিনি ঢুকে পড়েন কামার পল্লীতে।
আপনজনের মতো খোঁজ-খবর নেন কামারদের, কথা বলেন তাদের জীবন-জীবিকা নিয়ে। একপর্যায়ে নিজেই হাতে তুলে নেন হাতুড়ি-উত্তপ্ত লোহায় আঘাতের পর আঘাত করে ভাগ করে নেন কামারের কঠিন শ্রমের অংশটুকু।
সাধারণ মানুষের চোখে ধরা পড়ে এক হৃদয়ছোঁয়া দৃশ্য- জননেতা যখন মানুষের কাতারে, তখন দূরত্ব থাকে না, থাকে শুধু আপন হওয়ার বন্ধন।
মানুষের স্বাচ্ছন্দ্য, শান্তি ও সুন্দর ভবিষ্যতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আহ্বান জানান, ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার পথে সকলকে একসঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার।