বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৮

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস): জেলার শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীর শাখা

দাদনচক নদীতে ডুবে ইউসুফ (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে উপজেলার দাদনচক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ইউসুফ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দাদনচক এলাকার মৃত পলাশের ছেলে।

স্থানীয় ও আত্মীয় সূত্রে জানা যায়, ইউসুফ পদ্মার শাখা নদী দাদনচক নদীতে গোসল করতে নেমে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধারে খোঁজাখুঁজি চালালেও তার সন্ধান পাওয়া যায়নি।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগে স্থানীয় জনতা নদী থেকে ইউসুফের মরদেহ উদ্ধার করেছে।