শিরোনাম
নড়াইল, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : জেলায় আজ সর্বজনীন পেনশন মেলা ও এ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে জাতীয় পেনশন কর্তৃপক্ষ (অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়) এবং নড়াইল জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, জাতীয় পেনশন কর্তৃপক্ষে নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান, জেলার অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপকগণ ও পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আসলে কাউকে বৃদ্ধ বয়সে অন্যের ওপর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। প্রান্তিক ও নিম্নআয়ের মানুষ, বেসরকারি চাকরিজীবী ও প্রবাসীদের পেনশন সুবিধার আওতায় আনা, পেনশন স্কিমে সাধারণ মানুষকে সম্পৃক্তকরণ এবং এর নানাবিধ আর্থিক সুবিধাসমূহ তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে পেনশন মেলার আয়োজন করা হয়েছে।