শিরোনাম

শেরপুর, ৬ সেপ্টেম্বর ২০২৬ (বাসস): জেলায় কৃষকরা নিয়ম অনুযায়ী ও যথাসময়ে প্রয়োজনীয় সার পাচ্ছেন কি না- তা আজ প্রশাসনের পক্ষ থেকে সরেজমিন মনিটরিং ও পরিদর্শন করা হয়েছে।
আজ রোববার দুপুরে শেরপুর সদর উপজেলার বিভিন্ন অনুমোদিত সার ডিলার প্রতিষ্ঠান পরিদর্শন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
এ সময় জেলা প্রশাসক সার বিতরণ ও সরবরাহ পরিস্থিতি নিয়ে ডিলার সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। পাশাপাশি তিনি ডিলারদের গুদাম সরেজমিনে পরিদর্শন করে সার মজুত ও বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নিজাম উদ্দীন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।